advertisement
advertisement

সুপারমডেলদের ভিড়ে নজর কাড়লেন সঙ্গীতা বিজলানি, ৬৬ বছর বয়সে র‍্যাম্পে নতুন চমক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
সুপারমডেলদের ভিড়ে নজর কাড়লেন সঙ্গীতা বিজলানি, ৬৬ বছর বয়সে র‍্যাম্পে নতুন চমক

advertisement

বয়সের সংখ্যা নয়, আত্মবিশ্বাস আর স্টাইলই যেন সঙ্গীতা বিজলানির নতুন ফ্যাশন স্টেটমেন্ট। দিল্লি টাইমস ফ্যাশন উইক ২০২৬-এর দ্বিতীয় দিন মন্দিরা ওয়ার্কের শোস্টপার হয়ে র‍্যাম্পে ফিরলেন এই সাবেক মডেল ও বলিউড অভিনেত্রী।দিল্লির ফ্যাশন মঞ্চে আবারও নজর কাড়লেন সঙ্গীতা বিজলানি। দিল্লি টাইমস ফ্যাশন উইক ২০২৬-এর দ্বিতীয় দিন ডিজাইনার মন্দিরা ওয়ার্কের শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটলেন তিনি।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত তিন দিনের এই ফ্যাশন উইকের টাইটেল স্পনসর টাইমেক্স। View this post on Instagram A post shared by Times Fashion Week (@timesfashionweek) শোস্টপার হিসেবে সঙ্গীতার উপস্থিতি ছিল মন্দিরা ওয়ার্কের দীর্ঘ ফ্যাশন-যাত্রার সঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ এক সংযোগ।

মন্দিরা ওয়ার্ক ২০০০ সালে নিজের লেবেল শুরু করেন এবং গত দুই দশকের বেশি সময়ে কতুর, রিসোর্টওয়্যার, ইন্ডিয়ানওয়্যার ও মেন্সওয়্যারসহ বিভিন্ন পরিসরে নিজের ডিজাইন-ভাষা তৈরি করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর