advertisement
advertisement

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়ে পড়বে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়ে পড়বে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

advertisement

মধ্যপ্রাচ্য আবার এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। এবার আর বিষয়টি কোনো দূরবর্তী আশঙ্কা বা সম্ভাবনার সমীকরণ নয়, ঘোর বাস্তবতা। লোহিত সাগর উপকূলে কয়েক বছরের মধ্যে নিজেদের সবচেয়ে বড় সামরিক সাফল্য দেখিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি বৃহৎ ও ক্ষুদ্র হানিশ দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা এখন মোখা শহরের দিকে এগোচ্ছে।

এর মধ্য দিয়ে ইয়েমেনের এক দশক পুরোনো গৃহযুদ্ধ নতুন করে জ্বলে উঠেছে।একই সঙ্গে স্বাক্ষর করার মাত্র এক মাসের মাথায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কেও ফেলেছে তাদের প্রথম বাস্তব পরীক্ষার মুখে।এ চুক্তির মূল কথাটি বেশ স্পষ্ট—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা বাকি দুই দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।পাকিস্তান শুরু থেকেই বলে আসছে, চুক্তিটি নিছক আত্মরক্ষামূলক; কোনো যুদ্ধে জড়ানোর দাওয়াত নয়।

এত দিন বিষয়টিকে কেবল কথার কথা মনে হলেও এখন তা আর কূটনৈতিক পরিভাষার মধ্যে সীমাবদ্ধ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর