advertisement
advertisement

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ওএলএম প্ল্যাটফর্মের যাত্রা শুরু, শিক্ষার্থী নিবন্ধন শুরু হচ্ছে আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ওএলএম প্ল্যাটফর্মের যাত্রা শুরু, শিক্ষার্থী নিবন্ধন শুরু হচ্ছে আজ

advertisement

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন লাইভ মেন্টর (ওএলএম) প্ল্যাটফর্ম। আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শিক্ষার্থী নিবন্ধন। ওএলএম প্ল্যাটফর্মে ঘরে বসেই যেকোনো সময় নিজের পছন্দের মেন্টরের কাছে পড়া বুঝে নিতে পারবেন একাদশ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক পর্যায়ের শিক্ষার্থীরা।

তাঁদের ভোগান্তি কমানো এবং শেখাকে সহজ করে তোলার উদ্দেশ্যেই বাংলাদেশের এডটেক প্রতিষ্ঠান ননএকাডেমির উদ্যোগে যাত্রা শুরু করেছে ওএলএম-এমনটি জানিয়েছেন ননএকাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ আই আরিফ। ওএলএম সম্পর্কে এ আই আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে অনেক সময় পুরো বিষয়টি নয়, নির্দিষ্ট একটি অধ্যায় বা ছোট একটি বিষয় বুঝতেই সমস্যা হয়।

কিন্তু সেই মুহূর্তে একজন শিক্ষক বা মেন্টরের সহায়তা পাওয়া সব সময় সম্ভব হয় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর