advertisement
advertisement

মজার ইশকুলে কিশোর আলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
মজার ইশকুলে কিশোর আলো

মজার ইশকুলের শিক্ষার্থীদের জন্য ২০ সেপ্টেম্বর রোববার ছিল কিশোর আলোর বিশেষ আয়োজন

advertisement

ঢাকার মানিকনগরে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘মজার ইশকুল’। অন্যান্য স্কুলের চেয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠান আলাদা। নানা প্রতিকূলতা পেরিয়ে সুবিধাবঞ্চিত শিশুরা লেখাপড়া করে এই স্কুলে। মজার ইশকুলের শিক্ষার্থীদের জন্য ২০ সেপ্টেম্বর রোববার ছিল কিশোর আলোর বিশেষ আয়োজন।

বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক পরিবেশনা।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর আলো সম্পাদক আনিসুল হকঅনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক আদনান মুকিত এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান পিয়াস ও সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল বিজনেস) ও লেখক খায়রুল বাবুই।

শুরুতেই মজার ইশকুলের নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ অতিথিদের স্বাগত জানান।শিশু-কিশোরদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন এ বি এম জাবেদ সুলতান পিয়াস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর