advertisement
advertisement

গাড়িতে ফোন ব্যবহারে বমি ভাব কমাবে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
গাড়িতে ফোন ব্যবহারে বমি ভাব কমাবে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা

গতিজনিত অস্বস্তি দূর করবে অ্যান্ড্রয়েড ১৭

advertisement

চলন্ত গাড়িতে ফোনের পর্দায় তাকিয়ে থাকলে অনেকেরই বমি বমি ভাব বা অস্বস্তি হয়। এ সমস্যা কমাতে গুগলের তৈরি ‘মোশন অ্যাসিস্ট’–সুবিধা এখন পিক্সেল ফোন ছাড়া অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম–চালিত অন্যান্য ফোনেও ব্যবহার করা যাচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের ফোনে পাওয়া যাচ্ছে সুবিধাটি। মোশন অ্যাসিস্ট চালু করলে ফোনের পর্দার কিনারায় ছোট ছোট বুদ্‌বুদের মতো চিহ্ন দেখা যায়।

ফোনের ভেতরে থাকা বিভিন্ন মোশন সেন্সরের সাহায্যে গাড়ির গতিবিধি শনাক্তের পর এসব বাবলও সে অনুযায়ী নড়াচড়া করে। গাড়ি বাঁক নিলে, গতি বাড়ালে বা ব্রেক করলে পর্দার বুদ্‌বুদগুলোও একইভাবে অবস্থান পরিবর্তন করে। চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের সময় চোখ ও শরীর থেকে মস্তিষ্কে যাওয়া সংকেতের মধ্যে যে অসামঞ্জস্য তৈরি হয়, তা কমাতেই এই সুবিধা তৈরি করা হয়েছে।

সাধারণত ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখ স্থির একটি দৃশ্য দেখছে বলে মস্তিষ্কে সংকেত পাঠায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর