বিক্রির জন্য বাজারে ইলিশ মাছ নিয়ে এসেছেন জেলেরা। গত সোমবার সকালে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের চোঁয়ার ফাঁড়ির মাছের বাজারে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার চোঁয়ার ফাঁড়ি মাছের বাজার। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এতে চলে মাছ বেচাকেনা। ২৪টি আড়ত ও স্থানীয় জেলেদের বিক্রি মিলিয়ে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার মাছ এতে বিক্রি হয়। চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার পাইকার ও ক্রেতারা এ বাজারে আসেন।তখন সকাল পৌনে ৬টা। খাল দিয়ে ঘাটে ভিড়তে শুরু করেছে শতাধিক নৌকা। প্রতিটিই ভরা মাছের ঝুড়ি দিয়ে।
নৌকা থেকে মাছ নামাতেই শুরু হয় ক্রেতাদের ভিড়। এরপর চলে দর-কষাকষি ও বিক্রি। এভাবে চলে প্রায় তিন ঘণ্টা। এ সময়ের মধ্যেই বাজারটিতে বিক্রি হয় প্রায় ৫ কোটি টাকার মাছ। এ চিত্র কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি মাছের বাজারের প্রতিদিনের। বাজারটির অবস্থান জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নে। প্রতিদিন সকাল ৬টায় এখানে বাজার জমে। শেষ হয় সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে।
বাজারটিতে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ নিয়মিত আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।