advertisement
advertisement

ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান

advertisement

প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে আবারও ফিরে আসতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতি। অর্থাৎ, দলবদলে ক্রিকেটাররা তাঁদের দাম হাঁকাতে পারবেন না। সিসিডিএমই ঠিক করে দেবে কার দাম কত, সে অনুযায়ী হবে খেলোয়াড়দের শ্রেণিবিন্যাস। এরপর সেখান থেকে নির্দিষ্ট দামে খেলোয়াড় বেছে নিয়ে দল গঠন করবে ক্লাবগুলো।এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি, এমনকি ক্লাবগুলোর সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনাও হয়নি সিসিডিএমের।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল ‘প্লেয়ার্স বাই চয়েসে’ই হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে ২০১২–১৩ এবং ২০১৫–১৬ মৌসুমে প্রিমিয়ার লিগের দলবদল ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে হয়েছিল।বিসিবির কাছ থেকে আভাস পেয়ে এ নিয়ে গতকাল নিজেদের মধ্যে একটা সভা করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে এ পদ্ধতিতে দলবদলের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানই এখনো নেয়নি সংগঠনটি।

বিষয়টি নিয়ে তারা আরও বিশদ আলোচনা করতে চায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর