advertisement
advertisement

স্বামীর সঙ্গে ৩০ বছরের বয়সের ব্যবধান, আলোচিত বিয়ে–বিচ্ছেদের গল্প বললেন সুচিত্রা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
স্বামীর সঙ্গে ৩০ বছরের বয়সের ব্যবধান, আলোচিত বিয়ে–বিচ্ছেদের গল্প বললেন সুচিত্রা

সুচিত্রা কৃষ্ণমূর্তি ও শেখর কাপুর। এক্স থেকে

advertisement

তখন তিনি একাদশ শ্রেণির ছাত্রী। কলেজের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন পরিচালক শেখর কাপুর। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি। নিজের ভাষায়, তিনি তখন পুরোপুরি ‘ফ্যানগার্ল’। বয়সের ব্যবধান তখনো তাঁর কাছে বড় কোনো বিষয় হয়ে ওঠেনি। বরং সেই আকর্ষণই ধীরে ধীরে গড়ায় সম্পর্কে। কিন্তু এই প্রেম মেনে নেওয়া সহজ ছিল না পরিবারের জন্য।

সুচিত্রার চেয়ে প্রায় ৩০ বছরের বড় শেখর কাপুর তখন প্রতিষ্ঠিত পরিচালক, এর আগে তাঁর বিয়েও হয়েছিল। পরিবারের আপত্তির কারণ শুধু বয়সের ব্যবধান ছিল না, শেখর ছিলেন বিচ্ছেদ হয়ে যাওয়া একজন মানুষ এবং চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত। মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁর মা–বাবা। এমনকি বিয়ের সিদ্ধান্ত যখন প্রায় চূড়ান্ত, তখন সুচিত্রার মা তাঁর পা ধরে অনুরোধ করেছিলেন—এই বিয়ে যেন তিনি না করেন।

এতটাই মরিয়া ছিলেন তিনি যে মেয়েকে বোঝাতে গিয়ে বলেছিলেন, সম্পর্কটি থেকে বেরিয়ে আসতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর