advertisement
advertisement

প্রথম ম্যাচেই ১৩ গোল হজম হকির মেয়েদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ
প্রথম ম্যাচেই ১৩ গোল হজম হকির মেয়েদের

গেমসে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা

advertisement

‎এশিয়ান গেমসের হকিতে ছেলেরা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে৷ আজ একই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী হকি দল চীনের বিপক্ষে হারল ১৩-০ গোলে। ‘পুল এ’-তে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে।জাপানের ‎কাওয়াসাকি জুকো স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই এশিয়ান গেমসে প্রথমবার নেমেছে বাংলাদেশ নারী হকি দল। আর শুরুটাই হলো খুবই বাজেভাবে।

চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে রীতিমতো চূর্ণবিচূর্ণই হয়েছে রক্ষণভাগ। প্রতি কোয়ার্টারেই গোল উৎসব করেছে চীন।‎ম্যাচ শুরুর চার মিনিট থেকে ৫৭ মিনিট পর্যন্ত যেন গোল গুনেই পার করেছে বাংলাদেশ। চীনের হয়ে হ্যাটট্রিক করেন ঝোং জিয়াছি (৪, ১৩ ও ২৯ মিনিটে)। এ ছাড়া চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ই (৪১ ও ৫৭ মিনিট) করে দুটি করে গোল।

একটি করে লি হং (১৩ মিনিট), ঝাং ইিং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) এবং ইয়াং লিউ (৩৬ মিনিট)।‎‎অন্যদিকে বাংলাদেশ সান্ত্বনাসূচক গোলটাও পায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর