advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার বিচার দুই বছরেও শুরু হয়নি, ২৮ আসামির ১৭ জন পলাতক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার বিচার দুই বছরেও শুরু হয়নি, ২৮ আসামির ১৭ জন পলাতক

তোফাজ্জল হোসেন

advertisement

চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে প্রায় তিন ঘণ্টা ধরে মারধর করা হয়েছিল। চড়-থাপ্পড়, কিল-ঘুষির পাশাপাশি তাঁকে স্টাম্প দিয়ে পেটানো এবং কাঁচি দিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তোফাজ্জলের মৃত্যুর আগে তাঁকে কীভাবে নির্যাতন করা হয়েছিল, তার বিস্তারিত উঠে এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরের ওই ঘটনার প্রায় ৯০ ঘণ্টার ৬৪টি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছে সংস্থাটি।

এর সঙ্গে আসামিদের জবানবন্দি, সাক্ষীদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ২৮ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দিয়েছেন সংস্থাটির তদন্ত কর্মকর্তা হান্নানুল ইসলাম।ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও মামলাটির বিচার এখনো শুরু হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর