যুক্তরাষ্ট্রের পতাকার পাশে এইচ-১বি ভিসার আবেদনপত্র। ২২ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় আবেদনের জন্য দক্ষ বিদেশি কর্মীদের আরও এক বছর ১ লাখ ডলার ফি দিতে হবে। কারণ, এ ভিসার ফি বাড়িয়ে জারি করা নির্বাহী আদেশের মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউস এ সিদ্ধান্ত জানিয়েছে।এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নির্দিষ্ট ফির বিনিময়ে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ দিতে পারেন।
প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা এ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন।ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচনা করে আসছেন। এ ভিসার সাধারণ ফি ২ থেকে ৫ হাজার ডলারের মধ্যে। ট্রাম্প তা স্থায়ীভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করতে চান। তবে তাঁর এ উদ্যোগ নিয়ে আইনি লড়াই চলছে।ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচনা করে আসছেন। এ ভিসার সাধারণ ফি ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে।
ট্রাম্প তা স্থায়ীভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করতে চান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।