advertisement
advertisement

নীরবতা নয়, কথা হোক মানসিক স্বাস্থ্য নিয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ
নীরবতা নয়, কথা হোক মানসিক স্বাস্থ্য নিয়ে

‘বিফোর দ্য সাইলেন্স’ কর্মশালা।

advertisement

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘বিফোর দ্য সাইলেন্স’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর রাত ৯টায় ড্যাফোডিল বন্ধুসভার সহযোগিতায় ও মাইন্ডস্ফিয়ারের আয়োজনে ‘ফাইন্ড দ্য ওয়ে ব্যাক’ উদ্যোগের অংশ হিসেবে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।কর্মশালায় কিশোর-তরুণদের দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার পটভূমি, আত্মহত্যা বিষয়ে সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতার পারস্পরিক সম্পর্ক এবং আত্মহত্যা প্রতিরোধে বাস্তবসম্মত করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচক হিসেবে ছিলেন মাইন্ডস্ফিয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম শাদমান খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর