লাশবাহী গাড়ির পাশে অপ্রতিমের স্বজন ও বন্ধুরা। আজ রোববার সকাল নয়টার দিকে কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আজ রোববার সকালে মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
তিনি বলেন, মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।অপ্রতিমকে হারিয়ে স্তব্ধ দেশ বাসার নিচে অপ্রতিমের শেষ বিদায় আজ সকাল নয়টার দিকে কোটবাড়ীর গন্ধমতি এলাকার নুরজাহান ভিলায় অপ্রতিমের লাশবাহী গাড়ির সামনে ভিড় করছিলেন তার স্বজন ও বন্ধুরা। ফ্ল্যাটের তৃতীয় তলায় আহাজারি করছিলেন অপ্রতিমের মা নাহিদা বেগম। সকাল পৌনে ১০টার দিকে লাশবাহী গাড়িটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উদ্দেশে বাড়ি ছেড়ে যায়।
১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।