advertisement
advertisement

একাদশে ভর্তি কার্যক্রম শুরু, প্রয়োজন যেসব কাগজপত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
একাদশে ভর্তি কার্যক্রম শুরু, প্রয়োজন যেসব কাগজপত্র

সিলেটে এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার পর আনন্দ-উল্লাসে মেতে উঠে সিলেটের মিরেরময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের একাদশে ভর্তি কার্যক্রম আজ ২০ সেপ্টেম্বর থেকে শুর

advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত কলেজে সশরীর উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র হলো-এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সদ্য তোলা দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনলাইন আবেদন নিশ্চায়নের কপি শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বরএবার একাদশ শ্রেণির ভর্তিতে মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর