advertisement
advertisement

আজকের বিনিময় হার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
আজকের বিনিময় হার

advertisement

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২২ টাকা ৮০ পয়সা।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার।

অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর