advertisement
advertisement

বৃষ্টি ও জলাবদ্ধতায় নটর ডেম কলেজের ক্লাস বন্ধ ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
বৃষ্টি ও জলাবদ্ধতায় নটর ডেম কলেজের ক্লাস বন্ধ ঘোষণা

নটর ডেম কলেজ

advertisement

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজকের সব তাত্ত্বিক ক্লাস স্থগিত করেছে নটর ডেম কলেজ।

আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্তকলেজের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে সড়ক ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতায় আজ রোববার এইচএসসি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে।

একই সঙ্গে এইচএসসি দ্বিতীয় বর্ষের সকল ব্যবহারিক ক্লাসও বন্ধ থাকবে।শনিবার দিবাগত রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর