advertisement
advertisement

অতিরিক্ত নিউট্রন কিভাবে আটকানো যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অতিরিক্ত নিউট্রন কিভাবে আটকানো যায়

advertisement

আগের পর্বআমরা শীঘ্রই একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছব এবং মনোযোগের সঙ্গে তার কার্যক্রম দেখার ও বুঝার চেষ্টা করব। আমরা যে বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করব তা সমুদ্রের তীরে অবস্থিত। কিন্তু এই মুহূর্তে দেখব আমাদের চুল্লির কি অবস্থা, কি ঘটছে সেই কম্পনশীল ইউরেনিয়াম পরমাণুর সঙ্গে।তোমার কি মনে আছে, আমি বলেছিলাম যখন একটি নিউট্রন ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করে ভেঙ্গে দেয় তখন দুই/তিনটি নিউট্রন ছুটে বেরিয়ে আসে।

এই তিনটি নিউট্রন আরও তিনটি পারমাণুকে ভেঙ্গে দেয়।ধরা যাক, প্রতিটি ভেঙ্গে যাওয়া নিউক্লিয়াস থেকে আবারো তিনটি করে নিউট্রন বেরিয়ে আসছে। ফলে আমরা পাচ্ছি ৯টি নতুন নিউট্রন... এ ভাবেই প্রক্রিয়াটি চলতে থাকে। ভেঙ্গে যাওয়া নিউক্লিয়াস থেকে ছুটে বেড়িয়ে আসা নিউট্রনের সংখ্যা এবং উৎপন্ন শক্তির পরিমাণ দ্রুত গতিতে বাড়তে থাকে। এমনভাবে চলতে থাকলে চুল্লিটি নিজেই অত্যন্ত গরম হয়ে এক সময় গলে যেতে পারে!

ইউরেনিয়াম-২৩৫ এর সঙ্গে মজা করার কোন সুযোগ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর