বকেয়া পেনশনের নামে ভুয়া বিল তৈরি করে কোটি টাকা আত্মাসাৎ করা হয়েছে
বকেয়া পেনশনের নামে ভুয়া বিল তৈরি করে পাওনার অতিরিক্ত টাকা ব্যাংক হিসাবে পাঠানো এবং পরে সেই টাকা সরিয়ে নেওয়ার আরও তথ্য সামনে এসেছে। এবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের ফিল্ড পে পেনশন কার্যালয়ের জালিয়াতির তথ্য পাওয়া গেছে। এ কার্যালয় থেকে সাতজনের নামে পেনশনের এক কোটির বেশি টাকা সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
তাঁদের মধ্যে একজন পেনশনভোগীও নন।এর আগে ৬ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘পেনশনের নামে সরকারি টাকা আত্মসাৎ’ শীর্ষক প্রতিবেদনে ঢাকা সেনানিবাসের সিসিডিএফ কার্যালয়ে পেনশনের বাইরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ২৬ পেনশনভোগীর নামে বকেয়া পেনশন বিল তৈরি করে ৬ কোটি ৬৯ লাখ টাকা সরানোর তথ্য উঠে আসে। প্রাথমিক তদন্তের পর এ ঘটনায় জড়িত সিসিডিএফ কার্যালয়ের সাবেক দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এবার চট্টগ্রামের ফিল্ড পে কার্যালয়ে জালিয়াতির চিত্র সামনে এল।এ কে এম হাছিবুর রহমান, আহ্বায়ক, তদন্ত কমিটিঘটনাটি সামনে আসার পর তদন্ত করে একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।