advertisement
advertisement

নতুন চুক্তিতেও ইতিহাস গড়লেন দে লা ফুয়েন্তে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
নতুন চুক্তিতেও ইতিহাস গড়লেন দে লা ফুয়েন্তে

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

advertisement

লুইস এনরিকের জায়গায় ২০২২ সালের ৮ ডিসেম্বর স্পেন কোচের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। তখন কি ভাবতে পেরেছিলেন, স্পেনের কোচ পদে এত দিন তাঁকে থাকতে হবে?কাতার বিশ্বকাপের পর দে লা ফুয়েন্তে স্পেনের কোচ হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তার আগে প্রায় ১০ বছরের মধ্যে কোনো সিনিয়র জাতীয় দল সামলানোর অভিজ্ঞতা দে লা ফুয়েন্তের ছিল না। স্পেনের বিভিন্ন পর্যায়ের বয়সভিত্তিক দল সামলেছেন।

আর এনরিকের বিদায়ের পর বিশ্লেষকদের ভাবনা ছিল, স্পেন জাতীয় দলের জন্য দরকার অভিজ্ঞ কোনো কোচ, যিনি দীর্ঘ সময় ধরে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত জাভি ও ইনিয়েস্তাদের সেই সোনালি প্রজন্মের মতো আরেকটি প্রজন্ম উপহার দিতে পারবেন।দে লা ফুয়েন্তে কেমন পেরেছেন, সেটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।প্রথম মেয়াদে ২০২৪ ইউরো পর্যন্ত দায়িত্ব পেয়েছিলেন দে লা ফুয়েন্তে। এর মধ্যে স্পেনকে জেতান ২০২৩ নেশনস লিগ এবং ২০২৪ ইউরো।

পুরস্কার হিসেবে তাঁর সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায় স্পেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর