সংরবর্ধনা অনুষ্ঠানে পাওয়া ক্রেস্ট হাতে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত শিক্ষার্থীরা। আজ দুপুরে ফেনী কলেজ মিলনায়তনে শিখো-প্রথম আলো জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে
বাবা ফেরি করে মালামাল বিক্রি করেন। সংসারের খরচ জোগাতে বাবার সঙ্গে ফেরি করে মালামাল বিক্রির কাজ করতে হয় ইসমাইল হোসেন নিবিড়কে। তবে সারা দিন পরিশ্রম শেষে নিয়ম করে পড়তে বসে সে। পরিশ্রমের পথ ধরে এসেছে সাফল্যও। চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে সে। ভর্তি হয়েছে ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় নিবিড়। পড়তে চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)।
আজ সোমবার সকালে ফেনী সরকারি কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিখো-প্রথম আলো জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের এ অভিজ্ঞতা তুলে ধরে নিবিড়।মেধাবীদের এই অনুষ্ঠানজুড়েই ছিল বড় স্বপ্ন আর বড় লক্ষ্যের গল্প। সকাল ৯টা থেকেই কৃতী শিক্ষার্থীরা আসতে শুরু করে মিলনায়তনে। সাড়ে সাত শ ধারণক্ষমতার মিলনায়তন সকাল ১০টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জাতীয় সংগীতের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।