advertisement
advertisement

পর্দার রোম্যান্সের নেপথ্যে যে সত্যিকারের প্রেমকাহিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
পর্দার রোম্যান্সের নেপথ্যে যে সত্যিকারের প্রেমকাহিনি

advertisement

২০২৬ সালে ‘লাস্ট স্টোরিজ ৩’-এ আবার একসঙ্গে দেখা যাচ্ছে আদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থকে। তবে পর্দার এই রসায়নের গল্প একেবারে নতুন নয়। সহ-অভিনেতা থেকে প্রেমিক-প্রেমিকা, তারপর জীবনসঙ্গী। তাদের সম্পর্ক পেরিয়েছে বেশ কয়েকটি অধ্যায়।আদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থের সম্পর্কের গল্পে যেন সিনেমার মতোই। আছে আকস্মিক শুরু, বন্ধুত্ব, ভালোবাসা, প্রস্তাব আর শেষ পর্যন্ত বিয়ের পর নতুন করে একসঙ্গে পর্দায় ফেরা।

‘লাস্ট স্টোরিজ ৩’-এর জন্য তাদের জুটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হতেই পুরোনো সেই প্রেমকাহিনিও ফিরে এসেছে সামনে।শুরুটা হয়েছিল খুব সাধারণ এক ‘হ্যালো’ দিয়েতাদের গল্পের শুরু ২০২১ সালে, তেলুগু সিনেমা ‘মহা সমুদ্রম’-এর সেটে। প্রথম দেখাতেই সিদ্ধার্থ আদিতিকে বলেছিলেন, “হ্যালো, বিউটিফুল গার্ল।” আদিতির নিজের বর্ণনা অনুযায়ী, কথাটি অন্য সময় হয়তো খানিকটা চেনা বা সিনেমাটিক শোনাতে পারত।

কিন্তু সিদ্ধার্থের স্বাভাবিক আন্তরিকতায় সেটিই আলাদা হয়ে মনে গেঁথে যায়।এরপর তাদের সম্পর্ক এগোয় বন্ধুত্ব আর আড্ডার মধ্য দিয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর