advertisement
advertisement

ভোলায় পাচার ঠেকাতে গিয়ে বৈধ সারও জব্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
ভোলায় পাচার ঠেকাতে গিয়ে বৈধ সারও জব্দ

advertisement

সার পাচারের অভিযোগে জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে আটটি চালানের মোট ৩ হাজার ৫৪ বস্তা সার আটক করা হয়।ভোলা জেলার পাঁচটি উপজেলার নদীপথ, ঘাট ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ছয় মাসে পাচারের অভিযোগে সারের আটটি চালান জব্দ করেছে পুলিশ ও দক্ষিণাঞ্চলের কোস্টগার্ড। এর মধ্যে সার পাচারের চারটি অভিযোগ তদন্তে প্রমাণ করা যায়নি।

গত ৬ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভোলা সদর উপজেলা, চরফ্যাশন, তজুমদ্দিন, মনপুরা ও লালমোহন উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে আটটি চালানের মোট ৩ হাজার ৫৪ বস্তা সার জব্দ করা হয় (প্রতি বস্তায় ৫০ কেজি সার)। এসব ঘটনায় আটক করা হয় ১২ জনকে। আর সার পাচারের অভিযোগে মামলা হয়েছে আটটি।

জব্দ করা আটটি চালানের মধ্যে ভোলা সদরে একটি, চরফ্যাশনে তিনটি, তজুমদ্দিনে একটি, মনপুরায় দুটি ও লালমোহনে একটি রয়েছে।তদন্তে সার পাচারের অভিযোগ প্রমাণ না পাওয়ায় ভোলা সদরের একটি ও চরফ্যাশনের একটি চালানের ১ হাজার ৫৯৫ বস্তা সার প্রকৃত মালিকদের ফেরত দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি বিভাগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর