advertisement
advertisement

সৌদি আরবের চলচ্চিত্র উৎসব স্থগিত, আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
সৌদি আরবের চলচ্চিত্র উৎসব স্থগিত, আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি

রেড সি উৎসবে ডাকোটা জনসন। এএফপি ফাইল ছবি

advertisement

সৌদি আরবের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর একটি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছর ডিসেম্বরেই বসার কথা ছিল উৎসবটির ষষ্ঠ আসর। কিন্তু শেষ মুহূর্তে সেই আয়োজন স্থগিত করেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। ফলে ২০২৬ সালে আর বসছে না উৎসবটি। আগামী বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে ফেরার কথা জানিয়েছে আয়োজকেরা।এবারের উৎসব হওয়ার কথা ছিল আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায়।

চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া ও নিবন্ধনও ইতিমধ্যে শেষ হয়েছিল। তবে গতকাল এক বিবৃতিতে রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানায়, পরবর্তী আসরের সময় নির্ধারণসহ আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটি আয়োজনের লজিস্টিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাউন্ডেশন বলেছে, ২০২৭ সালে উৎসব ফিরবে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ ও নতুন কর্মসূচি নিয়ে।

সৌদি আরব, আরব অঞ্চল ও বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র এবং নির্মাতাদের উদ্‌যাপন করাই থাকবে উৎসবটির অন্যতম লক্ষ্য।নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায়আয়োজকদের আনুষ্ঠানিক বিবৃতিতে আঞ্চলিক রাজনৈতিক বা নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর