হাইকোর্ট ভবন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপকের ২টি ও প্রভাষকের ১১টি পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে চলতি সপ্তাহে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকার আদালতের আইনজীবী বিজয়া রানী টিকাদার। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবেদা গুলরুখ।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও শিহাব উদ্দিন খান।আইনজীবী আবেদা গুলরুখ আদালতে যুক্তি তুলে ধরেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।