advertisement
advertisement

ঘরেই বানান পিনাট বাটার, রেসিপি দেখুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
ঘরেই বানান পিনাট বাটার, রেসিপি দেখুন

পিনাট বাটার

advertisement

ঘরেই খুব সহজে ক্রিমি পিনাট বাটার বানানো যায়। সবচেয়ে ভালো ফল পেতে চিনাবাদামটা ভালো করে ভাজা থাকা জরুরি।উপকরণচিনাবাদাম : ২ কাপলবণ: সোয়া চা-চামচ বা স্বাদমতোমধু/চিনি (ঐচ্ছিক): ১–২ চা-চামচচিনাবাদামের তেল/সয়াবিন তেল: ১–২ চা-চামচযেভাবে বানাবেন১. চিনাবাদাম ভাজুনশুকনা কড়াইয়ে মাঝারি আঁচে ৫–৮ মিনিট চিনাবাদাম ভাজুন। হালকা বাদামি রং ও সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন।

পুড়িয়ে ফেলবেন না।২. খোসা ছাড়ানঠান্ডা হলে হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে নিন।৩. ব্লেন্ড করুনফুড প্রসেসর বা শক্তিশালী ব্লেন্ডারে চিনাবাদাম দিয়ে প্রথমে ২–৩ মিনিট ব্লেন্ড করুন। শুরুতে এটি গুঁড়ো হবে, এরপর দলা বাঁধবে এবং ধীরে ধীরে তেল বের হয়ে পেস্টের মতো হবে।ভালোভাবে ভাজা চিনাবাদাম ব্লেন্ড করতে থাকলে নিজের তেলই বের হয়ে বেশ ক্রিমি পিনাট বাটার তৈরি করে৪. মসৃণ করুনআরও ২–৫ মিনিট ব্লেন্ড করুন।

মাঝেমধ্যে মেশিন বন্ধ করে পাশে লেগে থাকা চিনাবাদাম নিচে নামিয়ে দিন।৫. স্বাদ ঠিক করুনলবণ ও মধু/চিনি দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর