advertisement
advertisement

আস্থা বাড়াতে গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ জোরদারের তাগিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
আস্থা বাড়াতে গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ জোরদারের তাগিদ

advertisement

সংবাদ প্রকাশে ভুল হলে তা স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্তে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, কার্যকর স্বনিয়ন্ত্রণব্যবস্থা গণমাধ্যমের পেশাগত মান ও সম্পাদকীয় স্বাধীনতা সুরক্ষার পাশাপাশি মানুষের আস্থা বাড়াতে পারে।আজ সোমবার বরিশালে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশে সংবাদমাধ্যমের পেশাগত ও নৈতিক মানোন্নয়ন এবং স্বনিয়ন্ত্রণের সম্ভাব্য কাঠামো নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সভাটির আয়োজন করে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশের অর্থায়নে কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভসের (সিএফএলআই) আওতায় কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।সভায় সংবাদমাধ্যমের মালিক ও প্রকাশক, সম্পাদক, সংবাদবিষয়ক সিদ্ধান্ত গ্রহণকারী, সাংবাদিক সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর