হোয়াইট হাউসের বাইরে থেকে প্রতিবেদন করছেন এমএস নাওয়ের সংবাদদাতা আকায়লা গার্ডনার। ২০ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো আজ সোমবার বলেছে, হোয়াইট হাউস প্রাঙ্গণে তাদের প্রবেশ নিষিদ্ধ করার ঘটনায় তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে। তাদের দাবি, প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করছে এ নিষেধাজ্ঞা। এটা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার উল্লিখিত তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
তিনি জানান, এসব সংবাদমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনে তিনি বিরক্ত। পরদিন শনিবার ওই তিন প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ সোমবার টেলিভিশন নেটওয়ার্কগুলোর হোয়াইট হাউস প্রতিনিধিদের পুল থেকেও সিএনএনের প্রতিবেদককে সরিয়ে দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম তিনটি এক যৌথ বিবৃতিতে বলেছে, আজ মামলা করা হবে, এ কথা তারা মার্কিন সরকারকে জানিয়েছে।বিবৃতিতে তারা বলেছে, ‘কোনো নোটিশ না দিয়ে বা প্রক্রিয়া অনুসরণ না করেই হোয়াইট হাউস আমাদের সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।