পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বোন আলিমা খান সমর্থকদের সঙ্গে। রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের বাইরে
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোনকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নোরিন নিয়াজি ও উজমা খান। এর আগে গতকাল রোববার তাঁদের আরেক বোন আলিমা খানকে গ্রেপ্তার করা হয়।পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পিটিআইয়ের এর মুখপাত্র জুলফি বুখারি এক্সে এক বার্তায় জানিয়েছেন, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তাঁর ভাগনে-ভাগনি এবং তাদের সন্তানদের তুলে নিয়ে গেছে।
পিটিআইয়ের তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এএফপিকে বলেন, ‘খান সাহেবের বোনদের এবং তাঁদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল, তবে পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, ইমরান খানের তিন বোনকেই লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশের পরামর্শে ৩-এমপিও ধারায় লাহোরের ডেপুটি কমিশনার এই গ্রেপ্তারের নির্দেশ জারি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।