পবা-তানোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দৌলতপুরে রহমান সিডস কোল্ডস্টোরেজের সামনে
রাজশাহীর পবা উপজেলার দৌলতপুর এলাকায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে বিরোধের জেরে আলু ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে হিমাগারসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদ আলীসহ কয়েকজন আহত হয়েছেন। হিমাগারের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুরের রহমান সিডস স্টোরেজে (হিমাগার) এ ঘটনা ঘটে।
পরে হিমাগারের সামনে পবা-তানোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বেলা দুইটার দিকে তাঁরা অবরোধ প্রত্যাহার করে সমবায় সমিতির অফিসে যান। বেলা একটার দিকে সরেজমিনে দেখা যায়, আলুচাষি ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আহত আহাদ আলী সড়কে শুয়ে আছেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহাদ আলীর অভিযোগ, ভাড়া নিয়ে কথা বলতে হিমাগারে গেলে মালিকপক্ষের লোকজনের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়।
বাইরে আসার পর আবার দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।