advertisement
advertisement

অবৈধ সম্পদ ও জালিয়াতির অভিযোগ, হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অবৈধ সম্পদ ও জালিয়াতির অভিযোগ,
হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক

ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ

advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা করা হবে। একই ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রাজধানীর সেগুনবাগিচায় আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।দুদকের অভিযোগে বলা হয়েছে, জাল দরপত্র বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত করার কথা বলে টেন্ডার সিকিউরিটি হিসেবে ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে–অর্ডার নেওয়া হয়। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নামে মিডল্যান্ড ব্যাংকে ব্যক্তিমালিকানাধীন হিসাব খোলা হয়।

ওই হিসাবের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়।অভিযোগ অনুযায়ী, জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সাল করিমের নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির হিসাবে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর