কিন্ডারগার্টেনে পড়ার সময় প্রজাপতির গুটি নিয়ে ছোট্ট একটি পরীক্ষা করে পুরস্কার পেয়েছিল জো
দুই বছর আগের কথা। জাপানের কিয়োটোতে বসেছে আন্তর্জাতিক কীটতত্ত্ব সম্মেলন। একটি কক্ষে উপচে পড়া ভিড়। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা কীটতত্ত্ববিদ ও গবেষকেরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন। আর তাঁদের সবার মাঝখানে দাঁড়িয়ে আছে ১০ বছরের এক শিশু। আত্মবিশ্বাসের সঙ্গে সে তুলে ধরছে প্রজাপতি নিয়ে নিজের গবেষণার ফল। উপস্থাপনা শেষ হতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো কক্ষ।
কারণ, ছোট্ট এই গবেষক এমন এক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে, যার নির্ভরযোগ্য প্রমাণ এত দিন বিজ্ঞানীদের হাতে ছিল না। কিন্ডারগার্টেনে পড়ার সময় প্রজাপতির গুটি নিয়ে ছোট্ট একটি পরীক্ষা করে পুরস্কার পেয়েছিল জোশিশুটির নাম জো নাগাই। তার গবেষণার বিষয় প্রজাপতির স্মৃতি। আমরা জানি, শুঁয়াপোকাই একসময় ডানা মেলে হয়ে ওঠে পূর্ণাঙ্গ প্রজাপতি। প্রশ্ন হলো, প্রজাপতি হয়ে ওঠার পরও কি শুঁয়াপোকা অবস্থার কোনো স্মৃতি তার মগজে থাকে?
জো নাগাইয়ের গবেষণা বলছে, থাকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।