advertisement
advertisement

ডেঙ্গু রোগীর চাপ, শিশুরাও শয্যা পাচ্ছে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
ডেঙ্গু রোগীর চাপ, শিশুরাও শয্যা পাচ্ছে না

রোগী বেশি। হাসপাতালের মেঝেতে নিতে হচ্ছে চিকিৎসা। গতকাল রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে

advertisement

পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত পাঁচ বছরের ছোট্ট নাফিয়া। শীর্ণ হাতে ক্যানুলা লাগানো। চোখ দুটো লাল। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। একই সঙ্গে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত সে। হৃদ্‌যন্ত্রেও ছিদ্র ধরা পড়েছে।গত শনিবার রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে নাফিয়াকে। শয্যা মেলেনি। তাই শিশু ওয়ার্ডের নার্স স্টেশনের পেছনে ঘুপচির ভেতর মেঝেতে তোশক বিছিয়ে তার চিকিৎসা চলছে।

নাফিয়ার মা মাহমুদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘ডাক্তার সকালে দেখে বলছে, পজিশন খারাপ।’গতকাল রোববার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলো সরেজমিনে ঘুরে রোগীর বাড়তি চাপ দেখা গেছে। শয্যার পাশাপাশি হাসপাতালের মেঝেতেও রোগীদের চিকিৎসা চলছে। শয্যাগুলোর সঙ্গে মশারি থাকলেও সেগুলো টানানো হয়নি।

অন্যদিকে মেঝেতে থাকা বেশির ভাগ রোগীর জন্য মশারির ব্যবস্থা দেখা যায়নি।মুহাম্মদ নূরুল ইসলাম, উপপরিচালক, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রত্যেক রোগীর জন্য বেড নাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর