advertisement
advertisement

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বড় বোনের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বড় বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

advertisement

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে আমেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে একসত্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার ওই এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির বড় মেয়ে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা একটার দিকে আমেনা ও তার ছোট বোন তানিয়া (১৪) বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত তানিয়া পানিতে তলিয়ে যায়।

ছোট বোনকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য পানিতে এগিয়ে যায় আমেনা। তাকে পানি থেকে উদ্ধার করতে পারলেও একসময় নিজেই তলিয়ে যায় সে। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুকুরে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আমেনার বাবা প্রতিবন্ধী। তার মা নাসিমা বেগম বলেন, প্রতিদিনের মতো আজ দুপুরে মেয়েরা গোসল করতে গিয়েছিল।

ছোটবেলা থেকে তারা এ পুকুরে গোসল করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর