advertisement
advertisement

প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

প্রাণ গ্রুপ লোগো

advertisement

প্রাণ গ্রুপ তাদের সেলস অটোমেশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার-সেলস অটোমেশন’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। সংক্ষিপ্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ। পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার-সেলস অটোমেশন। চাকরির ধরন: ফুলটাইম (অফিস)। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) এমবিএ ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা ২৩ থেকে ৩০ বছর।সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়অন্যান্য যোগ্যতাসেলস অটোমেশন টুলস (যেমন সেলসফোর্স, পাওয়ার বিআই, এক্সেল) সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর