advertisement
advertisement

পটুয়াখালীতে অটোরিকশাকে চাপা দিয়ে বাস খাদে, মা-মেয়েসহ ৪ জন নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে অটোরিকশাকে চাপা দিয়ে বাস খাদে, মা-মেয়েসহ ৪ জন নিহত

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হচ্ছে। গতকাল শনিবার গভীর রাতে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড়ে

advertisement

পটুয়াখালী সদর উপজেলার কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত ব্যক্তিরা হলেন গলাচিপা উপজেলার গোলবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪০), একই উপজেলার আমখোলা ইউনিয়নের চারআনি বাউড়িয়া গ্রামের শিল্পী রানী (৪০), তাঁর মেয়ে বিথি রানী (২৩) এবং অটোরিকশাচালক আবদুল কাইয়ুম প্যাদা (৫০)।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরগুনার তালতলী উপজেলা থেকে ইমরান ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড়ের একটি বাঁক অতিক্রম করছিল বাসটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর