advertisement
advertisement

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে ‘সায়েন্টিফিক আমেরিকান’ সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

advertisement

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিজ্ঞান–স্বাস্থ্য–প্রযুক্তিবিষয়ক সায়েন্টিফিক আমেরিকান সাময়িকী একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বাংলাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি, কারণ তুলে ধরা হয়েছে।বাংলাদেশে হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা হামের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করছেন। টিকাদানের হার বাড়লেও হামের সংক্রমণ বেড়েছে।

২০০৫ সালের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এবারই সবচেয়ে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।হাম একটি ভাইরাসজনিত রোগ। এতে শরীরে লালচে দাগ ও ফুসকুড়ি দেখা দেয়। ফ্লুর মতো উপসর্গও হয়। তবে এই রোগ থেকে নিউমোনিয়া, মস্তিষ্ক ফুলে যাওয়ার মতো গুরুতর ও প্রাণঘাতী জটিলতা হতে পারে।গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশে হামের সন্দেহভাজন রোগী ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জন।

এ সময়ে নিশ্চিত হাম বা উপসর্গে মারা গেছেন ১ হাজার ৪৪ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর