ছুরিকাঘাত
গাজীপুরে ভাড়া বাসা থেকে ডেকে বের করে প্রকাশ্যে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান অজ্ঞাত এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার সময় পথে তরুণী মারা যান। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তরুণীর নাম সানজিদা আক্তার (২৩)। তিনি বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
তিনি গাজীপুর নগরের আমবাগ আতাউর মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে এক যুবক এসে ভাড়া বাসার কক্ষ থেকে সানজিদাকে ডেকে বাইরে আনেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই সানজিদার বুকে ছুরিকাঘাত করেন ওই যুবক। সানজিদা মাটিতে লুটিয়ে পড়লে ওই যুবক পালিয়ে যান।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।