বাংলাদেশের তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের অন্যতম প্রতীক টাঙ্গাইল শাড়ি। এই ঐতিহ্য উদ্যাপন ও সংরক্ষণের লক্ষ্যেই বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ), বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হয়েছে। রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে আজ রোববার চলছে আয়োজনের দ্বিতীয় দিন।বাংলাদেশের তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ টাঙ্গাইল শাড়ি।
এই ঐতিহ্যকে উদ্যাপন ও সংরক্ষণের লক্ষ্যেই বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ), বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ আয়োজন ‘হেরিটেজ, হারমনি, হ্যান্ডলুম: সেলিব্রেটিং দ্য লিগ্যাসি অব টাঙ্গাইল তাঁত’ শুরু হয়েছে।বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে টাঙ্গাইল শাড়ির এই বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য রয়েছে তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন।
গ্যালারি–সংলগ্ন লবিতে বসেছে ঐতিহ্যবাহী তাঁত মেলা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।