advertisement
advertisement

ভোটার তালিকা: প্রশ্নবিদ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী, কেজরিওয়াল, কপিল সিব্বাল, জগদীপ ধনখড়েরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
ভোটার তালিকা: প্রশ্নবিদ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী, কেজরিওয়াল, কপিল সিব্বাল, জগদীপ ধনখড়েরা

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

advertisement

ভোটার তালিকার নিবিড় সংশোধনে বা এসআইআরের দরুন ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গের লাখ লাখ ভোটারকে। এবার সেই জালে ফাঁসলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের পুরো পরিবারই নির্বাচন কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ। ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী ওই তালিকায় রয়েছে দিল্লির মন্ত্রী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা প্রবেশ বর্মার নামও।

প্রবেশের বাবা প্রয়াত সাহেব সিং বর্মা একসময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। শুধু তাঁরাই নন, রেখা গুপ্ত ও কেজরিওয়ালদের মতো নির্বাচন কমিশনের নোটিশ গেছে সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মদন লোকুর, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আইনজীবী কপিল সিব্বাল ও তাঁর স্ত্রী প্রমীলা সিব্বাল, বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী সুব্রামানিয়ম স্বামীর কাছেও।

দিল্লি প্রদেশ বিজেপির সাবেক সভাপতি বীরেন্দ্র সচদেব, তাঁর স্ত্রী ও ভাইও নোটিশ পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর