বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের স্কুলে নিয়মিতকরণ ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের স্কুলে নিয়মিতকরণ ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং সূর্যনারায়নপুর গ্রামে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার উদ্যোগে গত বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় এক বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়।প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বাবুডাইং আলোর পাঠশালায় অধ্যয়নরত বাঙালি পরিবারের শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন। বৈঠকে আলোচনায় উঠে আসে নিয়মিত স্কুলে না গেলে শিক্ষার্থীরা পড়ালেখার ধারাবাহিকতা হারিয়ে পিছিয়ে পড়ে।
শিক্ষকরা মায়েদের উদ্দেশ্যে পরামর্শ দেন সকালে ও সন্ধ্যায় সন্তানদের নিয়মিত পড়তে বসানো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।