ময়মনসিংহ নগরের মাসকান্দা বাসটার্মিনালের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আর রাজবাড়ীর দৌলতদিয়া বাসটার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।ময়মনসিংহ নগরের মাসকান্দা বাসটার্মিনালের সামনের সড়কে ‘সৌখিন পরিবহন’–এর একটি বাস দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার বাসায় চলে যান। দিবাগত রাত ১২টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের একটি দল বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসকান্দা এলাকা থেকে মো. পিয়াস (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান বলেন, রাত ১২টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।