কুষ্টিয়ায় পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে পুলিশের ১০ জন সদস্য অচেতন হয়ে পড়েন। রোববার দুপুরে তোলা
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর পুলিশের ১০ জন সদস্য অচেতন হয়ে পড়েন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর আজ রোববার সকালে ক্যাম্প ও হাসপাতাল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আমিনুল ইসলাম।হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম, কনস্টেবল আমিরুল ইসলাম, মুকতার হোসেন, মোহাম্মদ আমিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম ও মনিরুল ইসলাম।
তারা সবাই পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত।জেলা পুলিশ ও মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে ক্যাম্পে অন্তত ১২ জন পুলিশ সদস্য ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।