চুল মানুষের স্বাভাবিক সৌন্দর্যের একটি অংশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে পাক ধরা স্বাভাবিক। তবে অনেকের অল্প বয়সেই চুল সাদা হয়ে যায়। নানা কারণে এমনটি হতে পারে।বিশেষ করে কোনো যুবতী নারীর অল্প বয়সেই চুল সাদা হয়ে গেলে তা তার স্বাভাবিক সৌন্দর্যে কিছুটা প্রভাব ফেলতে পারে।
স্বামীও যদি বিষয়টি অপছন্দ করেন, তখন চুলের সাদা অংশ ঢাকার জন্য খেজাব ব্যবহার করার প্রয়োজনীয়তাও দেখা দিতে পারে।চুলে খেজাব ব্যবহারের অনুমতি চুলে খেজাব ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ নয়; বরং সাদা চুল পরিবর্তন করার ব্যাপারে নবীজি (সা.) সাহাবিদের উৎসাহ দিয়েছেন। হাদিসে এসেছে, ‘ইহুদি ও খ্রিষ্টানরা (চুল) রং করে না। অতএব, তোমরা তাদের বিরোধিতা করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৫৫৯)হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারির ‘খেজাব’ অধ্যায়ে।
ইবনে হাজার আসকালানি (রহ.) এর ব্যাখ্যায় বলেন, ‘খেজাব বলতে মাথা ও দাড়ির পাকা চুলের রং পরিবর্তনের কথা বোঝানো হয়েছে।’ (ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি বি-শরহি সহিহিল বুখারি, ১৮/২০২, আর-রিসালাহ আল-আলামিয়্যাহ, দিমাশক, ২০১৩)এ থেকে বোঝা যায়, সাদা চুলকে স্বাভাবিক রঙে পরিবর্তন করা নিষিদ্ধ নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।