advertisement
advertisement

জাতীয় স্বাস্থ্য তহবিল গঠন কেন জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
জাতীয় স্বাস্থ্য তহবিল গঠন কেন জরুরি

বাংলাদেশে কেউ অসুস্থ হলে পরিবারের ব্যয় অনেক বেড়ে গেছো

advertisement

ধরা যাক, কোনো সরকারি হাসপাতালে জরুরি একটি ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্ট লাইন আইটেমে পর্যাপ্ত বরাদ্দ নেই, অথবা বরাদ্দকৃত অর্থ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অথচ হাসপাতালের অন্য কোনো লাইন আইটেমে বরাদ্দ করা অর্থ অব্যবহৃত পড়ে আছে। সেই অর্থ প্রয়োজনীয় খাতে ব্যবহার করাও সহজ নয়।

কারণ, আমাদের বাজেট–ব্যবস্থা মূলত নির্দিষ্ট লাইন আইটেমে অর্থ বরাদ্দের ওপর নির্ভরশীল।এক খাত থেকে অন্য খাতে অর্থ স্থানান্তর করতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

ফলে অনেক ক্ষেত্রে সমস্যা অর্থের নিছক অভাব নয়; সমস্যা হলো প্রয়োজনের সময় অর্থ ব্যবহারের নমনীয়তার অভাব।এই সমস্যা আরও প্রকট হয়, যখন কোনো হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসাযন্ত্র হঠাৎ নষ্ট হয়ে যায়, বড় কোনো দুর্ঘটনা ঘটে, কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দেয় কিংবা বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্যোগে অতিরিক্ত স্বাস্থ্যসেবার প্রয়োজন তৈরি হয়।এসব পরিস্থিতি বাজেট প্রণয়নের সময় আগাম নির্ভুলভাবে অনুমান করা সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর