চিত্রনায়ক বাপ্পারাজ, দীর্ঘ সময় ধরে সিনেমায় অভিনয় করছেন। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা। বুধবার রাতে তিনি মুখোমুখি হলেন রস+আলোর। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই আপনার কাছে, হেনা আসলে কোথায়?হেনা (শাবনাজ) তো নাইমের ছিল, নাইমের কাছেই সুখে আছে। আমি তো আর সুখের পথে বাধা হয়ে দাঁড়াইনি! আমি প্রেমে পড়েছি, প্রেমও করেছি—শেষে হেনাকে সুখে থাকার সুযোগ করে দিয়েছি।
এত বছর অভিনয় করেও হেনার সন্ধান পেলেন না—এটা কি অভিনয়জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা?আরে...ব্যর্থতা হবে কেন! এটাই আমার অভিনয়জীবনের সবচেয়ে বড় সফলতা! আমি তো দিলদরিয়া মানুষ—চাইলেই দিয়ে দিই! আমি মানুষকে ধরে রাখি না, ছেড়ে দিয়ে ইতিহাস তৈরি করি! ‘মানুষ মূলত বাপ্পারাজ’—এই কথা কি সত্যি?একদমই তাই! মানুষ তাঁর ছায়ায় আমাকে দেখে। উনি ছায়া দিলে আমি তাতেই রোদ পোহাই!
সবাই সুখে থাকলে আপনার বুকে আগুন জ্বলে কেন?কারণ আমি অন্য কাউকে জ্বলতে দিই না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।