বৃষ্টি
রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরছে অঝোরে। ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে।গতকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এটি নিম্নচাপে রূপ নিতে পারে।আবহাওয়া অফিসের একটি সূত্র বলছে, এই লঘুচাপ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে আঘাত হানতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।
এসব জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি , কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।