advertisement
advertisement

কনসার্টের বাইরে বিক্ষোভ, শিরানের ভুল স্বীকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
কনসার্টের বাইরে বিক্ষোভ, শিরানের ভুল স্বীকার

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন এড শিরান। কোলাজ

advertisement

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গতকাল শনিবারের কনসার্টে মঞ্চে উঠে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রিটিশ এই গায়ক। জানিয়েছেন, তিনি কখনোই ‘অ্যাকটিভিস্ট মিউজিশিয়ান’ হতে চাননি। কিন্তু বর্তমান পরিস্থিতি তাঁকে মত প্রকাশ করতে বাধ্য করেছে। ফিলাডেলফিয়ার কনসার্টে শিরান বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে কোনো ধরনের রাজনৈতিক ভাষ্যকার হতে চাইনি।

কারণ আমি চেয়েছি, আমার গান ও কনসার্ট হোক ঐক্যের জায়গা, বিভেদের নয়; মানবতার জায়গা, রাজনীতির নয়। কিন্তু এটি একটি মানবিক সংকট। এ বিষয়ে আমি আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না।’চলমান বিতর্কের সূত্রপাত ম্যাকলমোরকে এড শিরানের চলমান ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। সেপ্টেম্বরের শুরুতে এক মঞ্চ পরিবেশনায় গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান ম্যাকলমোর।

তিনি গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর