advertisement
advertisement

আ. লীগ নেতারা ভারত থেকে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন, গ্রেপ্তার ১: ডিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
আ. লীগ নেতারা ভারত থেকে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন, গ্রেপ্তার ১: ডিবি

advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ভারত থেকে হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মাধ্যমে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন।

এ ছাড়া হুন্ডির মাধ্যমে অর্থসহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।ডিবি বলেছে, গ্রেপ্তার ব্যক্তি রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন। তিনিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা হলেন রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

এ সময় ককটেল বিস্ফোরণে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।আজ রোববার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর