advertisement
advertisement

মুক্তিযুদ্ধের গল্প থেকে মুড়ির আড্ডায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের গল্প থেকে মুড়ির আড্ডায়

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

বইয়ের পাতায় লুকিয়ে থাকা ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, সত্য ঘটনা ও মানবিক অনুভূতির নানা মেলবন্ধনে বছরের ২৪তম পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৮ সেপ্টেম্বর সকালে সভাপতি অন্তরা চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় কথাসাহিত্যিক আনিসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মা’।পাঠচক্রে ‘মা’ উপন্যাস নিয়ে পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এ উপন্যাসে বীর মুক্তিযোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী (আজাদ) ও তাঁর মা সুফিয়া বেগমের জীবন, দেশপ্রেম, আত্মত্যাগ ও গভীর মাতৃস্নেহের আবেগঘন কাহিনি উঠে এসেছে।আলোচনায় অংশ নেওয়া বন্ধুরা উপন্যাসটির বিভিন্ন দিক নিজেদের মতো করে তুলে ধরেন।

বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার বাস্তবতা, একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের বিষয়গুলো গুরুত্ব পায়।জামালপুর বন্ধুসভার বন্ধুরা‘মা’ পড়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে জানার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের বিষয়গুলো উপলব্ধি করার সুযোগ তৈরি হয় বলে জানান উপস্থিত বন্ধুরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর