advertisement
advertisement

ডিএমপির তত্ত্বাবধানে ফুলবাড়িয়া-যাত্রাবাড়ীতে নিরাময়ের স্বাস্থ্যসেবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
ডিএমপির তত্ত্বাবধানে ফুলবাড়িয়া-যাত্রাবাড়ীতে নিরাময়ের স্বাস্থ্যসেবা

advertisement

ঢাকার সড়কে কর্মরত পরিবহনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপি ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে নিরাময় ডিজিটাল সার্ভিসেস।ঢাকার সড়কে প্রতিদিন দায়িত্ব পালন করা পরিবহনকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ১৯ সেপ্টেম্বর আয়োজিত এ কর্মসূচিতে চালক, সহকারী ও পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়।‘সড়কে শৃঙ্খলা ও সুস্বাস্থ্য’ উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী দুই স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মোট ১০৫ জনের বেশি নিবন্ধন করেন এবং ১২০ জনের বেশি চিকিৎসকের পরামর্শ নেন।

পাশাপাশি ৫৫ জনের বেশি অংশগ্রহণকারী নিরাময় অ্যাপ ইনস্টল করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর